গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কালিগঞ্জে দ্বৈত মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ওসির অপসারণ দাবি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৯:২৫ এএম ২০২৬
কালিগঞ্জে দ্বৈত মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ওসির অপসারণ দাবি
ছবি

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ স্থানীয়দের -ছবি সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা খাতুন হত্যাকাণ্ড এবং তাঁর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে পিতা কেরামত আলীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি করেছেন এলাকাবাসী।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লারহাট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাজিদা খাতুন হত্যা মামলার এজাহারে একাধিক আসামির নাম উল্লেখ থাকলেও এখনো তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তাঁদের দাবি, মেয়ের হত্যার বিচার না পাওয়ার আশঙ্কা ও গভীর শোক সহ্য করতে না পেরে পিতা কেরামত আলীর মৃত্যু হয়েছে।

বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা ও স্বামী মনিরুজ্জামানের ফাঁসি দাবি করেন এবং মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

এ সময় কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, তদন্তে ধীরগতি ও বিতর্কিত ভূমিকার অভিযোগ তোলা হয়। বক্তাদের দাবি, প্রভাবশালীদের পক্ষ নেওয়া এবং এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান ভূমিকার ঘাটতি রয়েছে। এলাকায় ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি বিভিন্ন মামলায় অর্থ লেনদেনের অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে।

মানববন্ধন থেকে দ্রুত বর্তমান ওসিকে প্রত্যাহার করে নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্ত পরিচালনার দাবি জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং নিহতের স্বজনরা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই