গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২০ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ০৭:২১ এএম ২০২৬
মেহেরপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মেহেরপুর প্রতিনিধি: র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক আজিরুন্নেসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন আরএমও ডা. জাহিদুল হক ও ডা. ফজলুর রহমান।

সিনিয়র স্টাফ নার্স সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার প্রতিপাদ্য ছিল “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন”। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আসাদুল হক এবং সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস।

এছাড়া বক্তব্য রাখেন সুপারভাইজার বেলায়েতুন নেসা, সুশীলা মন্ডল, কুলসুম আরা খাতুন ও মিডওয়াইফ ফাতেমা আক্তারসহ অনেকে। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পৌরসভার পাথর গেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের নতুন ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে হাসপাতাল প্রশাসন, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
সানা/আপ্র/১৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই