গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজীপুরের শ্রীপুরে বাকিতে পণ্য না পেয়ে হামলা, গুলি

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:৪১ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১০:৩১ এএম ২০২৬
গাজীপুরের শ্রীপুরে বাকিতে পণ্য না পেয়ে হামলা, গুলি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাঙচুর ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপারমার্কেটের একটি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের ওই দোকানে দীর্ঘদিন ধরে লেনদেন চলছিল অভিযুক্ত রানা ভান্ডারির সঙ্গে। তাঁর কাছে আগের পাওনা থাকার পরও গত ৯ মে তিনি ৭২ হাজার টাকার পণ্য নিতে এসে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪২ হাজার টাকা মঙ্গলবার পরিশোধ করে পণ্য নেওয়ার কথা ছিল।

দোকানমালিক ফয়সাল আহমেদের ভাষ্য, মঙ্গলবার বিকেলে রানা ভান্ডারি থাই গ্লাস নিতে এলে বকেয়া ৪২ হাজার টাকা চাওয়া হলে তিনি উত্তেজিত হয়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে রাত আটটার দিকে রানা ভান্ডারি ও তাঁর ভাই মামুনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানে ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় বাধা দিতে গেলে মার্কেটের মালিক হাজি কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তাঁর ভাগনে সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল আহত হন।

ঘটনার সময় দোকানমালিক ফয়সাল আহমেদকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভিযুক্ত রানা ভান্ডারি ও তাঁর ভাই মামুন স্থানীয় কেওয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই