গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

মেহেরপুরে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১২:৪৪ এএম ২০২৬
মেহেরপুরে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খাঁন শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কার্যদিবসে বুধবার (১৩ মে) বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে মঙ্গলবার তিনি উপজেলা নির্বাহী অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন।

বুধবারের অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা যুবদলের নেতাকর্মীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খাঁন শিল্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলীসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

এছাড়া আমঝুপি, কুতুবপুর, আমদাহ ও বাড়াদি ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত ইউএনও বাবলু সূত্রধর সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ২০০৩ সালে এসএসসি ও ২০০৫ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালে কুমিল্লা জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং জুড়ী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জনক। দায়িত্ব গ্রহণের পর তিনি মেহেরপুরের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে মাদকমুক্ত ও উন্নয়নমুখী মেহেরপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সানা/আপ্র/১৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে