গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

সমন্বিত উদ্যোগে মানসম্মত শিক্ষার আহ্বান সংসদ সদস্যের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০১:৪২ এএম ২০২৬
সমন্বিত উদ্যোগে মানসম্মত শিক্ষার আহ্বান সংসদ সদস্যের
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি শিক্ষা। কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগেই শিক্ষার প্রকৃত মানোন্নয়ন সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হওয়ায় শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও জরুরি। প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের ভিত্তি উল্লেখ করে তিনি ঝরে পড়া রোধে প্রাথমিক স্তর থেকেই সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আলী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই