গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে জলাতঙ্ক টিকা সংকটে জনদুর্ভোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১২:২৭ এএম ২০২৬
বদরগঞ্জে জলাতঙ্ক টিকা সংকটে জনদুর্ভোগ
ছবি

ছবি সংগৃহীত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে গত তিন মাসে বেওয়ারিশ কুকুর ও বিড়ালের আক্রমণে ৬৫৬ জন আহত হয়েছেন। তবে সরকারি বরাদ্দ না থাকায় দেড় বছর ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের জলাতঙ্ক টিকা সেবাকেন্দ্র কার্যত বন্ধের উপক্রম হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহকারী এস এম জিয়াউর রহমান চৌধুরী বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের টিকা প্রদান করা হলেও বর্তমানে ভ্যাকসিনের সংকট তীব্র আকার ধারণ করেছে।

জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের টিকা প্রদানের জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইটের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে একটি টিকাসেবা কেন্দ্র চালু ছিল। সেখানে সপ্তাহে দুইদিন নিয়মিত টিকা প্রদান করা হতো। তবে সরকার পরিবর্তনের পর জলাতঙ্ক ভ্যাকসিন ক্রয়ে কোনো বরাদ্দ না থাকায় কেন্দ্রটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এরপরও প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য এখানে ভিড় করছেন। টিকাকর্মী এস এম জিয়াউর রহমান চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে সেবা চালু রাখার চেষ্টা করলেও ভ্যাকসিন সংকটে তা বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে রোগীদের বাজার থেকে ভ্যাকসিন কিনে এনে এখানে প্রয়োগ করতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। সরকারি উদ্যোগে এসব প্রাণীর টিকাদান বা নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে। হাসপাতালে গেলে প্রায়ই ভ্যাকসিন না থাকার কথা শুনতে হয়।

তারা দ্রুত সরকারি উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের টিকাসেবা কেন্দ্রটি পুনরায় চালু এবং পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/১৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই