গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফতুল্লায় পারিবারিক বিরোধে ছোট ভাইকে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০২:৪৮ এএম ২০২৬
ফতুল্লায় পারিবারিক বিরোধে ছোট ভাইকে হত্যা
ছবি

অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল -ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে সেই বিরোধের জের ধরে বড় ভাই উজ্জ্বল ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা মোহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন বলেও জানা গেছে। ঘটনার পর থেকেই উজ্জ্বল আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/১৬/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই