গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০১ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর : জামালপুরের সিংহজানী খাদ্যগুদামে বোরো ২০২৬ মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) এ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার। এ সময় সিংহজানী খাদ্যগুদামের এসএমও ইসরাত আহমেদসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৫৪ দশমিক ৪৪০ মেট্রিক টন। এ চালের ক্রয়মূল্য প্রতি কেজি ৪৯ টাকা।

এ ছাড়া বোরো আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ মেট্রিক টন, যার ক্রয়মূল্য প্রতি কেজি ৪৮ টাকা। একই সঙ্গে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৫৫০ মেট্রিক টন এবং প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই