গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১১:২৯ এএম ২০২৬
খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
ছবি

নিহত ভবতোষ মৃধা -ছবি সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে ভবতোষ মৃধা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বিভা মৃধা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত (১৭ মে) গভীর রাতে উপজেলার মহেশ্বরীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ঘরের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে ভবতোষ মৃধা চিৎকার দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার শ্বাসনালি কেটে গেলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী বিভা মৃধাকেও হামলাকারীরা কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী পরিমল মণ্ডল বলেন, গভীর রাতে কান্নার শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। ঘরে প্রবেশ করে দেখেন রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, ভবতোষ উপুড় হয়ে পড়ে আছেন। তার শরীর তখনও উষ্ণ ছিল। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। নিহতের স্ত্রী বিভা মৃধা দাবি করেন, রাত দেড়টা থেকে দুইটার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। তিনি হামলাকারীদের মধ্যে গফুর নামে একজনকে চিনতে পেরেছেন বলে জানান। তার ধারণা, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে কয়রা থানার ওসি (তদন্ত) মো: শাহ আলম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই