গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপে যুবকের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ০৯:১৬ এএম ২০২৬
পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপে যুবকের মৃত্যু
ছবি

ছবি আজকের প্রত্যাশা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস (যুবক) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) মহানগরীর পূবাইল মাঝুখান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সুনীল রবি দাস রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে তিনি প্রথমে পাশের দিকে সরে যান। তবে ট্রেনটি কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ তাঁর হাতে থাকা একটি চিরকুট ফেলে দিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে লেখা ছিল— “মিস ইউ অল, ক্ষমা করে দিও মা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার হাজারীবাগ এলাকায় বলে পরিচয়পত্র থেকে জানা গেছে।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি জানানো হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সানা/আপ্র/২০/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই