গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮ পিএম, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি
ছবি

ছবি সংগৃহীত

খুলনা নগরের লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদলের এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। তাকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ (৩৩) পুটিমারী বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা। আহত অপরজন জাহিদ মাসুম। দুজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ কার্যালয়ের ভেতরে বসেছিলেন। এ সময় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত পারভেজ সেখানে প্রবেশ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে কার্যালয়ের ভেতরে গুলির শব্দ শোনা যায়।

পরে পারভেজ সেখান থেকে বের হয়ে গেলে স্থানীয়রা ভেতরে গিয়ে মাসুম বিল্লাহকে বাম পায়ে এবং জাহিদকে ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন বলেন, মাসুম বিল্লাহ ও পারভেজ পূর্বপরিচিত। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হলে পারভেজ বাইরে থেকে পিস্তল এনে মাসুমকে গুলি করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জাহিদও গুলিবিদ্ধ হন।

পুলিশ জানিয়েছে, পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
সানা/আপ্র/২১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই