গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

রুমা ইমরোজ, লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদিতমারী থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্না বেগমের ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে তারা ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে দেখতে পান বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, শোবার খাটটিও ভাঙা। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে স্বজন ও আশপাশের লোকজন ছুটে আসেন। তাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ জোরালো তদন্ত শুরু করেছে। 
সানা/আপ্র/২৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই