গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৭ মে ২০২৬

মেনু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ২৩:৫১ এএম ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
ছবি

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। 

সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ভোর ৫টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। 

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসি/আপ্র/২৫/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩
২৬ মে ২০২৬

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশ...

এবার গৌরনদীতে বাসচাপায় স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু
২৬ মে ২০২৬

এবার গৌরনদীতে বাসচাপায় স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু

গতকাল সোমবার কিশোরগঞ্জে চালবোঝাই ট্রাকচাপায় মোটরবাইকে থাকা স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু...

জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণে দুজন নিহত
২৬ মে ২০২৬

জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণে দুজন নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজন...

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত
২৬ মে ২০২৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই