গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১৬:০৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৫:১০ এএম ২০২৬
বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
ছবি

ছবি সংগৃহীত

রংপুর সদরে বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ছেলে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। এ ঘটনায় ছেলে মাসুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার মধ্যে কথা কাটাকাটি হয় মাসুদুল হাসানের। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় মাসুদুল। এতে ঘটনাস্থলেই নুরল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর সদর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মাসুদুল হাসান মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই