গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার গৌরনদীতে বাসচাপায় স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
এবার গৌরনদীতে বাসচাপায় স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গতকাল সোমবার কিশোরগঞ্জে চালবোঝাই ট্রাকচাপায় মোটরবাইকে থাকা স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যুর ১৭ ঘণ্টার মধ্যে বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

নিহতরা হলেন উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের মেয়ে জান্নাত আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদযাত্রার অংশ হিসেবে একটি মোটরসাইকেলে করে পরিবারটি উজিরপুরের দিকে যাচ্ছিল। যানজটের কারণে বাটাজোর এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি দাঁড় করানো ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিন হোসেন বলেন, বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, যানজটের কারণে পরিবারটি মোটরসাইকেল থামিয়ে রেখেছিল। এ সময় দ্রুতগতির তাজ আনন্দ পরিবহনের একটি বাস এসে তাদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে পুলিশ।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
সানা/আপ্র/২৬/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই