গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

তেঁতুলিয়ায় ১১১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি অনুদান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ১৯:০২ এএম ২০২৬
তেঁতুলিয়ায় ১১১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি অনুদান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মুস্তাক আহমেদ, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের ১১১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান, ঈদগাহ ও শ্মশানঘাটের উন্নয়ন ও সংস্কারের জন্য প্রায় তিন কোটি টাকার অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এ বরাদ্দ প্রদান করেন।

বরাদ্দের মধ্যে রয়েছে দুই কোটি ৯৫ লাখ টাকা আর্থিক অনুদান, ১২ টন চাল এবং ২০ টন গম। এসব অনুদান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদান করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিএসআইডিপি, টিআর, কাবিখা, কাবিটা, সামাজিক অবকাঠামো উন্নয়ন কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ, ছয় ও সাত নম্বর ইউনিয়নের এবং বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এক, দুই, তিন ও চার নম্বর ইউনিয়নের বরাদ্দপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান, ঈদগাহ ও শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকদের কাছে অনুদানের চিঠি হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনার কমিটির দায়িত্বশীলদের হাতে সংসদ সদস্যের পাঠানো অনুদানপত্র তুলে দেওয়া হয়।

রেজাউল করিম শাহিন বলেন, বিএনপি সরকারের এখনও তিন মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে। এর আগে তিনি প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ঈদের আগেই উপজেলার সাতটি ইউনিয়নের ১১১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান, ঈদগাহ ও শ্মশানঘাটে অনুদান এবং ১৪৭ জন অসহায় ও দরিদ্র মানুষের জন্য নগদ সহায়তাসহ প্রায় তিন কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্তভাবে সংশ্লিষ্ট কমিটির কাছে অনুদানপত্র হস্তান্তর করা হচ্ছে, যাতে বরাদ্দের অর্থ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি সংসদ সদস্যকে জানানোর আহ্বান জানান তিনি।

অনুদানপত্র হস্তান্তর অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, পঞ্চগড় জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দুলাল, যুবদলের আহ্বায়ক আবু নোমান, সদস্যসচিব জাকির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলালসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর আহমেদ এবং অ্যাডভোকেট মাহমুদুল হাসান উপকারভোগীদের মাঝে অনুদানপত্র বিতরণ করেন।
সানা/আপ্র/২৭/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই