গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাবনার ভাঙ্গুড়ায় শাহজালাল ফার্মের মতবিনিময় সভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫৮ এএম ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় শাহজালাল ফার্মের মতবিনিময় সভা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: শাহজালাল কনস্ট্রাকশন ও কনসালটেন্সি ফার্মের উদ্যোগে গত রোববার সকাল ১১টায় ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম সমাজ, সাংবাদিক, ভূমি মালিক, বণিক সমিতি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে আবাসিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ফার্মটির পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়। শাহজালাল কনস্ট্রাকশন ও কনসালটেন্সি ফার্মের প্রধান নির্বাহী মো. শাহজালাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে এবং কাজের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করা হবে। তিনি আরো জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বহুতল ভবন নির্মাণে লিফট, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং বজ্র নিরোধক টাওয়ার থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. হাফিজ উদ্দিন বাহার (বিশিষ্ট ব্যবসায়ী, ভাঙ্গুড়া বাজার), মো. শহীদুজ্জামান তরুণ (সাবেক অধ্যক্ষ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ), মো. রফিকুল ইসলাম (সাবেক প্রধান শিক্ষক, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ), ইঞ্জিনিয়ার মো. আব্দুর রহমান প্রধান (সাবেক মেয়র), হাজী মো. আসিবুর রহমান বাবলু (বিশিষ্ট ব্যবসায়ী)সহ আরো অনেকে।

বক্তারা গুণগত মান বজায় রেখে বহুতল ভবন নির্মাণ এবং ভাঙ্গুড়া এলাকার উন্নয়নে শাহজালাল কনস্ট্রাকশন ও কনসালটেন্সি ফার্মের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন এটিও মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম (সাবেক অধ্যাপক) এবং সঞ্চালনা করেন মো. জহুরুল ইসলাম।
সানা/আপ্র/২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই