গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেনু

মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। বালারহাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।

এদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় বাকিদের মৃত্যু হয়।

সোমবার হাসপাতালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০)। আর সর্বশেষ বুধবারে মারা যান দুলা মিয়া।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, এ ঘটনায় তদন্ত চলমান। আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত চলমান রয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে এলাকায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে সাবধান করা হচ্ছে।

অবৈধ মদ বিক্রেতাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এসি/আপ্র/০৪/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
০৩ জুন ২০২৬

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি আলাদা কক্ষ থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে প...

মাজারের কুমির অপসারণে ক্ষোভ, ফেরতের দাবি
০৩ জুন ২০২৬

মাজারের কুমির অপসারণে ক্ষোভ, ফেরতের দাবি

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটি সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প...

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা
০২ জুন ২০২৬

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৪৫) নামে...

জামালপুরে মানববন্ধন-সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান প্রবাসীর
০২ জুন ২০২৬

জামালপুরে মানববন্ধন-সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান প্রবাসীর

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই