গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেনু

৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১৬:২৩ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১৭:০৮ এএম ২০২৬
৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে মান্নানের ভাই আলিমের ইন্ধনে ইকবাল হোসেন, জালাল হোসেন, লিজা আক্তার, সেফালী আক্তারসহ একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কনস্টেবল ফোরকান গুরুতর জখম হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/০৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
০৪ জুন ২০২৬

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এ অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে...

রামপালে মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি তোলার বিরোধে হামলা, আহত ৫
০৪ জুন ২০২৬

রামপালে মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি তোলার বিরোধে হামলা, আহত ৫

বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতি...

পাঁচ বছরেও মেরামত হয়নি সাতক্ষীরার কয়ারবিল ব্রিজ, চলাচলে চরম দুর্ভোগ
০৪ জুন ২০২৬

পাঁচ বছরেও মেরামত হয়নি সাতক্ষীরার কয়ারবিল ব্রিজ, চলাচলে চরম দুর্ভোগ

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকার গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস...

লক্ষ্মীপুরের বশিকপুরকে সদরে রাখার দাবিতে মানববন্ধন
০৪ জুন ২০২৬

লক্ষ্মীপুরের বশিকপুরকে সদরে রাখার দাবিতে মানববন্ধন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত না করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই