গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

রামপালে মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি তোলার বিরোধে হামলা, আহত ৫

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১১:২৪ এএম ২০২৬
রামপালে মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি তোলার বিরোধে হামলা, আহত ৫
ছবি

ছবি প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

থানায় দায়ের করা অভিযোগে কাষ্টবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইকরামুল শেখ জানান, মাছের ঘেরে লবণ পানি প্রবাহ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ প্রায় ৫০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা চাইনিজ কুড়াল, আত্মরক্ষামূলক লাঠি, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে।

এ হামলায় কামরুল শেখ, কাওছার হাওলাদার, চম্পা খাতুন, আজমিরা বেগম ও আব্দুল হক হাওলাদার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে অভিযুক্তরা ঘরে থাকা ব্যবসার নগদ ৩ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত কামরুল শেখ বলেন, তাঁদের বসতভিটার ওপর দিয়ে লবণ পানি নেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষ দলবদ্ধভাবে হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি আহত হন।

আহত চম্পা খাতুন বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে নারী-পুরুষ কাউকেই রেহাই দেয়নি। তাকেও মারধর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনায় আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানা/আপ্র/৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
২৯ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

বিশাল রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার
২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিম...

দিনাজপুর পৌর উন্নয়নে নাগরিক ভাবনা নিয়ে সমাবেশ
২৯ জুলাই ২০২৬

দিনাজপুর পৌর উন্নয়নে নাগরিক ভাবনা নিয়ে সমাবেশ

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা আরো জনবান্ধব করা এবং শহরের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয়...

খালে ইয়াবা ফেলেও রক্ষা পেলেন না দুই মাদক কারবারি
২৯ জুলাই ২০২৬

খালে ইয়াবা ফেলেও রক্ষা পেলেন না দুই মাদক কারবারি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের হাত থেকে বাঁচতে খালের পানিতে ইয়াবার প্যাকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে