গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামগঞ্জে বিশেষ অভিযানে নয়জন গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
রামগঞ্জে বিশেষ অভিযানে নয়জন গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চারজন, চুরির মামলায় দুইজন এবং আদালতের পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৫ তারিখে রুজু হওয়া একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাইফুল ইসলাম আরজু (৩২), পশ্চিম বরিআইশ এলাকার আওয়ামী লীগের সদস্য শাহ আলম (৫৩) এবং যুবলীগের সদস্য মো. রুবেল হোসেন (৩১)।

এছাড়া চুরির মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রতনপুর এলাকার মো. মাসুম হোসেন (৪৩) এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পয়ালজোষ এলাকার মো. শাওন হোসেন।

অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সিরন্দী এলাকার মো. হোসেন (৩৫), বিউটি আক্তার (৪০) এবং পূর্ব ভাদুর এলাকার রিয়াদ হোসেন (৩৫)।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/৬/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই