গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে পুকুরে কিশোরের মরদেহ উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ০১:৪৫ এএম ২০২৬
বদরগঞ্জে পুকুরে কিশোরের মরদেহ উদ্ধার
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড়ি গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর সাজেদুল ইসলাম (১৪) একই গ্রামের ওহেদুল হকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে সাজেদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রোববার সকালে বাড়ির পাশে পুকুরের পাড় দিয়ে হাঁটার সময় স্থানীয়রা পানিতে তার মরদেহ ভাসতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

নিহতের বাবা ওহেদুল হক বলেন, নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের পুকুর থেকেই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, নিখোঁজের পর তিন দিন ধরে বাড়ির আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করা হলেও তাকে পুকুরে পাওয়া যায়নি। হঠাৎ করে একই পুকুরে মরদেহ ভেসে ওঠাকে ঘিরে এলাকায় রহস্য ও সন্দেহের আলোচনা শুরু হয়েছে।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজান আলী বলেন, নিহত কিশোরের মৃগী রোগ ছিল।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক দিনেশ চন্দ্র বলেন, পুকুরে মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করা হয়। পরে জানা যায়, ওই কিশোর মৃগী রোগে আক্রান্ত ছিল এবং দিনাজপুরে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সানা/আপ্র/৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই