গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় জেলা সমবায় কর্মকর্তাকে সংবর্ধনা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ০০:৩১ এএম ২০২৬
খুলনায় জেলা সমবায় কর্মকর্তাকে সংবর্ধনা
ছবি

ছবি প্রতিনিধি

বদলিজনিত কারণে খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যায় খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও আজকের প্রত্যাশা পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এস এম ফরিদ রানা। সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সমবায় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোরশেদ দেওয়ান, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার মোদাচ্ছের হোসেন, ব্যবস্থাপনা কমিটির পরিচালক তরফদার বাদশা মিয়া ও শরিফুল ইসলাম, সরকার মনোনীত সদস্য মো. আবু সাইদ ও শেখ মিরাজ উজ জামান এবং সাবেক পরিচালক মোহাম্মদ হীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ব্যবস্থাপক তারিকুল ইসলাম।

এ সময় বিদায়ী জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সানা/আপ্র/৮/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই