গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মাদারীপুরে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:০০ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মাদারীপুরে মানববন্ধন
ছবি

ছবি প্রতিনিধি

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গতকাল রোববার (৭ জুন) সকাল ১০টায় মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি খান মো. শহীদ।

মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সহসভাপতি এনায়েত হোসেন নান্নু, সদস্য কুমার লাবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য মহাদেব বর্মন, সৈয়দ আকমল হোসেন পিলু, আফজাল হোসেন মানিক, সাংবাদিক অনাদি কুমার মণ্ডল, সাহাদাত হোসেন, কবিতা মালো, মকবুল হোসেন, শ্রাবন্তী মজুমদার, কামাল হোসেন, ফাতেমা পারভীন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে উৎসাহিত করা এবং পরিবেশ বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে তারা মানববন্ধনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে একত্রিত হয়েছেন।

তারা আরও বলেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ বর্তমান হারের অর্ধেকে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সানা/আপ্র/৮/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই