গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাবনায় ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ০৬:০২ এএম ২০২৬
পাবনায় ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা
ছবি

হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাবনা সদর থানা পুলিশ

পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাশাপাশি পৃথক ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এসব ঘটনা ঘটে। এর মধ্যে ছেলের সামনে আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন কলেজছাত্র মনিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন চরমপন্থি একটি দলের সদস্য ছিলেন ও মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে দিয়ে আসতে গিয়েছিলেন আলী হোসেন। কিন্তু আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। দুর্বৃত্তরা পালিয়ে যায়।

অপরদিকে, বিকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পেছনে রাকিব ও মনিরুল ইসলাম নামে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুলের লাশ রাজশাহী থেকে পাবনায় আনা হচ্ছে। মনিরুল হত্যায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। দুই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই