গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজৈর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪৩ এএম ২০২৬
রাজৈর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার
ছবি

ছবি প্রতিনিধি

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনার শেষে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি বিশেষ ইংরেজি ক্লাস নেন। পরে তিনি ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির উদ্বোধন করেন।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই