গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মেনু

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম ২০২৬
টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
ছবি

ছবি সংগৃহীত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অধীন টঙ্গীতে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ৫ জন এবং টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ১১ জন রয়েছেন।

সোমবার (৮ জুন) টঙ্গী পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁদের মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, তাঁর থানা এলাকায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এবং অন্যরা মাদক-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজৈর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার
০৯ জুন ২০২৬

রাজৈর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়...

শ্রীপুরে আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল
০৯ জুন ২০২৬

শ্রীপুরে আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের জানাজার নামাজে মানুষের ঢল নেমে...

পাবনায় ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা
০৯ জুন ২০২৬

পাবনায় ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা

পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাশাপা...

পাইকগাছায় গণপিটুনির পর যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ
০৯ জুন ২০২৬

পাইকগাছায় গণপিটুনির পর যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গণপিটুনির ঘটনায় হাসান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই