গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ২২:২১ এএম ২০২৬
টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
ছবি

সাজাপ্রাপ্ত ও মাদক মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ৪ জন এবং টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে একজন রিমান্ড ফেরত আসামি, মাদক মামলায় ২০০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ একজন, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৭ জন মাদকসেবী রয়েছেন। গ্রেফতারকৃত ১০ জনকেই আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, সাজাপ্রাপ্ত ও মাদক মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, একজন রিমান্ড ফেরত আসামিসহ গ্রেফতার ১০ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই