গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার তৎপরতা অব্যাহত

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০০:৪০ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ০১:২৭ এএম ২০২৬
খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার তৎপরতা অব্যাহত
ছবি

ছবি প্রতিনিধি

খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার ময়লাপোতা মোড় এলাকায় অবস্থিত হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাসপাতালের ১৭ তলা ভবনের নিচতলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ও ধোঁয়ার প্রভাব ভবনের ওপরের তলাগুলোতেও পৌঁছে যায়, ফলে হাসপাতালে অবস্থানরত রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর অনেক রোগী ও তাদের স্বজন দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। তবে হাসপাতালের বিভিন্ন তলায় থাকা বহু রোগী ও স্বজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় ভবনের কয়েকটি তলায় শ্বাসকষ্ট ও অক্সিজেন সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সাধারণ মানুষও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

রাত ৯টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের খুলনা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এবং ভবনের ভেতরে অবস্থানকারীদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
সানা/আপ্র/১২/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই