গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৭ জুন ২০২৬

মেনু

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৫ এএম ২০২৬
কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড
ছবি

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে এ দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ কোনো চিকিৎসা সনদ না থাকা সত্ত্বেও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

তিনি বলেন, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কোলবন্দী আয়াতের চোখে পৃথিবী দেখার স্বপ্ন
১৭ জুন ২০২৬

কোলবন্দী আয়াতের চোখে পৃথিবী দেখার স্বপ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ভোরের আলো ফুটতেই পাড়ার শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে যায় স্কুলের...

বটিয়াঘাটায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ
১৭ জুন ২০২৬

বটিয়াঘাটায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ

খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় থানা চ...

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত
১৭ জুন ২০২৬

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত...

মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা
১৬ জুন ২০২৬

মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা

এস এ খান শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই