গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত

জেলা প্রতিনিধি, নরসিংদী

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত
ছবি

ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলোক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অনিক (২০) দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে একাধিক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ ডিসেম্বর একই বিরোধের জেরে সংঘর্ষে এক প্রবাসী গুলিতে নিহত হন। ওই ঘটনার পর থেকে এক পক্ষের একাধিক ব্যক্তি পলাতক ছিলেন এবং এলাকায় উত্তেজনা চলমান ছিল।

সর্বশেষ মঙ্গলবার ভোরে স্পিডবোটে করে অস্ত্রধারী লোকজন নিয়ে প্রতিপক্ষ এলাকায় প্রবেশ করে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের প্রতিরোধের মুখে সংঘর্ষ বাধে এবং গুলিবিদ্ধ হন অনিকসহ কয়েকজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অনিককে মৃত ঘোষণা করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সানা/আপ্র/১৭/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই