গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪৮ এএম ২০২৬
শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ছবি

ছবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘ মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, সরকারি সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা সহজ হবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। আমেনা বেগম বলেন, এই সহায়তা তাদের মতো নিম্নআয়ের পরিবারের জন্য বড় উপকারে আসবে। স্বপ্না রানী বলেন, ফ্যামিলি কার্ড পেয়ে তিনি খুশি এবং এটি পরিবারের জন্য সহায়ক হবে। জোসনা আক্তার বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবনে স্বস্তি আনবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সানা/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই