গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় ২২ মামলার পলাতক আসামি গ্রেফতার

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১০:০৭ এএম ২০২৬
খুলনায় ২২ মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

হত্যাচেষ্টা, মাদক ও ধর্ষণসহ ২২ মামলার পলাতক আসামি ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে খুলনা মহানগরের লবণচরা থানার আওতাধীন বটিয়াঘাটা উপজেলার বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার অপরাধসংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় র‌্যাব জানতে পারে, তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মোট ২২টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে হত্যাচেষ্টা মামলা তিনটি, ধর্ষণ মামলা একটি, মাদক মামলা আটটি এবং অন্যান্য অপরাধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ আরো জানায়, বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইমরান হাওলাদারকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
সানা/আপ্র/১৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই