গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেনীর রামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১০ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ০০:০৯ এএম ২০২৬
ফেনীর রামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা
ছবি

ছবি প্রতিনিধি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নে যুব সমাজ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে স্থানীয় রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকুর সঞ্চালনায় এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বিকমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার উপপরিদর্শক ওমর ফারুক, জামায়াতে ইসলামী ৪ নম্বর রামনগর ইউনিয়ন আমির মাস্টার আহসান উল্লাহ, বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপি নেতা রহিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
সানা/আপ্র/১৯/৬/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই