গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে সম্পূর্ণ ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৪ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৩:০৭ এএম ২০২৬
লক্ষ্মীপুরে সম্পূর্ণ ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের উদ্যোগে লক্ষ্মীপুরে সম্পূর্ণ বিনামূল্যের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্সের ৭ম ব্যাচে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের ব্যাচে মোট ৪০০ জন আবেদনকারীর মধ্য থেকে ১০৫ জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। এর পাশাপাশি ৩০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লক্ষ্মীপুর শাখার লিড ট্রেইনার রিয়াজ হোসাইন এবং লক্ষ্মীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপপরিচালক মো. হুমায়ুন কবির বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি এই ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ভাতার ব্যবস্থাও রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সময়েই অংশগ্রহণকারীরা আয় করার সুযোগ পাচ্ছেন বলে তিনি জানান।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লক্ষ্মীপুর শাখার লিড ট্রেইনার রিয়াজ হোসাইন বলেন, এটি সরকারের একটি বাস্তবায়নাধীন প্রকল্প। ৭ম ব্যাচের বাছাই পরীক্ষা চলছে। প্রশিক্ষণ চলাকালীন সময়েই অংশগ্রহণকারীরা দুই হাজার পাঁচশ টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পেতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী কয়েকজন পরীক্ষার্থী জানান, বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যেই তারা এ কোর্সে আবেদন করেছেন। ভবিষ্যতে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের গড়ে তুলতে চান বলেও তারা আশা প্রকাশ করেন।
সানা/আপ্র/২০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই