গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৩:০৪ এএম ২০২৬
টঙ্গীতে সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
ছবি

ছবি প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: কবি, সাহিত্যিক ও নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও জন্মদিন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় টঙ্গীর চেরাগালী এলাকার সালামত উল্লাহ ম্যানশনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ার বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিতা ব্রহ্ম।

আলোচনা সভায় বক্তারা সুফিয়া কামালের জীবন, সাহিত্যকর্ম, নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সুফিয়া কামাল বাংলা সাহিত্য, মানবতা ও নারী জাগরণের এক অনন্য আলোকবর্তিকা। তাঁর আদর্শ, চিন্তা ও কর্মধারা নতুন প্রজন্মকে ন্যায়, সমতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিরা নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং প্রগতিশীল সমাজ গঠনে সুফিয়া কামালের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুজন গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাহিত্যবিষয়ক সংগঠক কবি আতিক শাহরিয়ার, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, খুশবো নাহার, ইশরাত কাকলীসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি নারী অধিকার, মানবতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
সানা/আপ্র/২৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই