গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের মিছিল

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২১:১৪ এএম ২০২৬
অপপ্রচারের বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের মিছিল
ছবি

ছবি সংগৃহীত

অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিল শেষে বক্তব্যে মো. সুজন মোল্লা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, মনিরুজ্জামান সোহাগ, এস কে বদরুল আলম, মাসুদুর রহমান মাসুদ, অ্যাডভোকেট সাজ্জাত হোসেন, রাহান জোয়াদ্দার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাছান, সাবেক সদস্যসচিব ওমর আলী মুন্না, গোলাম তাবরেজ সবুজসহ জেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সানা/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই