গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কোলকোন্দকে বেকার ও মাদকমুক্ত করার অঙ্গীকার বেনজুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১২:২৯ এএম ২০২৬
কোলকোন্দকে বেকার ও মাদকমুক্ত করার অঙ্গীকার বেনজুর
ছবি

বুধবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন মো. মনিরুজ্জামান বেনজু -ছবি আজকের প্রত্যাশা

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: রংপুরের গঙ্গাচড়া উপজেলার ২ নম্বর কোলকোন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা-পর্যালোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ জোরদার করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ২ নম্বর কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান বেনজু।

বুধবার (২৪ জুন) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি কোলকোন্দ ইউনিয়নকে মাদক ও বেকারত্বমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণায় মো. মনিরুজ্জামান বেনজু বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচিত হলে কোলকোন্দ ইউনিয়নকে মাদকমুক্ত করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে এবং যুবসমাজের জন্য নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ইউনিয়নে বেকারত্ব হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জনসেবার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়া হবে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হবে।

মো. মনিরুজ্জামান বেনজু বলেন, “আমি কোলকোন্দ ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হবে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গঠনে আমি সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, মো. মনিরুজ্জামান বেনজু দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে বলে তারা মনে করেন।
সানা/আপ্র/২৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই