গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে ৫১ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ০৬:০৫ এএম ২০২৬
টঙ্গীতে ৫১ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
ছবি

ছবি সংগৃহীত

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও উন্নয়নকাজ এবং একযোগে ৫৭টি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় টঙ্গীর সুর তরঙ্গ সড়কের প্রবেশমুখে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ড্রেন পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি টঙ্গী অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও নির্মাণকাজেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদান, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রমও জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডল, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা হ্রাস এবং নাগরিক দুর্ভোগ কমানোর লক্ষ্যে ৫৭টি ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ৫১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন তিনটি সড়ক প্রকল্প সম্পন্ন হলে টঙ্গী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং নগরবাসীর যাতায়াত আরো সহজ ও নির্বিঘ্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সানা/আপ্র/২৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই