গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে মা-তিন মেয়ে হত্যায় দুই মামলা, অভিযুক্ত অন্তর মজুমদারের মরদেহ হিমঘরে

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৮:৩১ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
লক্ষ্মীপুরে মা-তিন মেয়ে হত্যায় দুই মামলা, অভিযুক্ত অন্তর মজুমদারের মরদেহ হিমঘরে
ছবি

ছবি সংগৃহীত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে একই পরিবারের মা ও তাঁর তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় রায়পুর থানায় দুটি পৃথক মামলা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, গণপিটুনিতে নিহত অভিযুক্ত অন্তর মজুমদারের মরদেহ এখনো হাসপাতালের হিমঘরে রয়েছে। স্বজনদের কেউ তা নিতে আসেননি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে নিহত শাহিনুর বেগম ও তাঁর তিন মেয়ের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম সিফাতের কাছে হস্তান্তর করা হয়। বিকেল পাঁচটায় রায়পুর শহরের ধানহাটা এলাকায় জানাজা শেষে মরদেহগুলো কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করার কথা রয়েছে।

এ ঘটনায় শুক্রবার বিকেল তিনটার দিকে নিহত শাহিনুর বেগমের ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা মামলায় নিহত অভিযুক্ত অন্তর মজুমদারসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর আরেকটি পৃথক মামলাও নথিভুক্ত করা হয়েছে।

নিহত অভিযুক্ত অন্তর মজুমদার (৩০) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কার্তিক মজুমদারের ছেলে। তিনি রায়পুর শহরে ভ্রাম্যমাণভাবে ফল বিক্রি করতেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরুপ পাল জানান, গণপিটুনির পর হাসপাতালে নেওয়ার পথে অন্তরের মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কেউ মরদেহ গ্রহণ করতে আসেননি।

হত্যাকাণ্ডের কারণ নিয়ে জনমনে নানা আলোচনা থাকলেও পুলিশ এখনই কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করছে না। স্থানীয়ভাবে আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও নাশকতাসহ সব সম্ভাব্য দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের একমাত্র জীবিত সদস্য সিফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রাশেদ বলেন, “এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে আমির হোসেন মাস্টারের পাঁচতলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় ঢুকে অন্তর মজুমদার ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম (৩৮) ও তাঁর তিন মেয়ের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই শাহিনুর বেগম এবং তাঁর বড় মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)। ঘটনার পর স্থানীয় লোকজন অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
সানা/আপ্র/২৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাছির যন্ত্রণায় আদালতে যাওয়ার প্রস্তুতি গ্রামবাসীর
২৬ জুন ২০২৬

মাছির যন্ত্রণায় আদালতে যাওয়ার প্রস্তুতি গ্রামবাসীর

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে একটি মুরগির খামার থেকে ছড়িয়ে পড়া মাছি ও...

পরকীয়ার জেরে স্বামী হত্যা, তিনজনের যাবজ্জীবন
২৬ জুন ২০২৬

পরকীয়ার জেরে স্বামী হত্যা, তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে মুকুল মল্লিককে হত্যার দায়ে তার স্ত্রী, কথিত প্রে...

জমি বিরোধে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ
২৬ জুন ২০২৬

জমি বিরোধে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গুচ্ছগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শ...

টঙ্গীতে ৫১ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
২৬ জুন ২০২৬

টঙ্গীতে ৫১ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে প্রায় ৫১ কোটি টাকা ব্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে