গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই যুগ পর বিদ্যুৎ পেল শ্রীপুরের শতাধিক পরিবার

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০০:৪২ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৩ এএম ২০২৬
দুই যুগ পর বিদ্যুৎ পেল শ্রীপুরের শতাধিক পরিবার
ছবি

ছবি প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামের শতাধিক পরিবার প্রায় দুই যুগ পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এর মধ্য দিয়ে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামের দীর্ঘদিন বিদ্যুৎবঞ্চিত শতাধিক পরিবারের জন্য নির্মিত নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ সঞ্চালন নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মতবিরোধের কারণে প্রায় দুই যুগ ধরে শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিষয়টি জানার পর স্থানীয় সংসদ সদস্য বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে উদ্যোগ নেন। পরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রায় এক কিলোমিটার দীর্ঘ নতুন সঞ্চালন লাইন স্থাপন করে। এর ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ওই পরিবারগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) শান্তনু রায় জানান, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি জানার পর তাঁর উদ্যোগে বিদ্যুৎবঞ্চিত পরিবারগুলোর জন্য সংযোগ প্রদানের কাজ শুরু হয়। এক কিলোমিটার দীর্ঘ নতুন সঞ্চালন লাইন নির্মাণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করে শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। এর মাধ্যমে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্যসচিব শহিদুল্লাহ বন্দুকসি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই