গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরা সীমান্তে জব্দ ৭৫ কোটি টাকার মাদক ধ্বংস

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৫ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৩:৪৭ এএম ২০২৬
সাতক্ষীরা সীমান্তে জব্দ ৭৫ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি

ছবি প্রতিনিধি

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৭৫ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

গত রোববার (২৮ জুন) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬’-এ এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৪৮ জন আসামিসহ মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকার মাদকদ্রব্য রয়েছে।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল বিভিন্ন প্রকার মদ, ফেনসিডিল, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, বিপুল পরিমাণ বিড়ি-সিগারেট, গাঁজা, অবৈধ ওষুধ, তামাকজাত দ্রব্যসহ বিভিন্ন উপকরণ। এছাড়া অত্যন্ত উচ্চমূল্যের মাদকের মধ্যে ছিল এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস) এবং আফিম তৈরিতে ব্যবহৃত কেমিক্যালও।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, এসপি পিএসসি স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, বিজিবি মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ়ভাবে কাজ করছে। সীমান্তে দিন-রাত দায়িত্ব পালন করে তারা মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের অংশগ্রহণও জরুরি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, জেলা পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র‌্যাব-৬-এর প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই