গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উলিপুরে নদীভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৯:১৬ এএম ২০২৬
উলিপুরে নদীভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন
ছবি

ছবি প্রতিনিধি

মো: আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩ নম্বর সাহেবের আগলা ইউনিয়নের চৌদ্দ কুড়ি গ্রাম সংলগ্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

গত রোববার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে।

এ সময় বক্তব্য দেন ১৩ নম্বর সাহেবের আগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য হযরত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভাঙনে ঘরবাড়ি হারানো রাবেয়া খাতুন বলেন, তার বাড়িভিটা নদীগর্ভে চলে গেছে এবং বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। তিনি বলেন, “আমরা রিলিফ চাই না, নদীভাঙন বন্ধ চাই।”

ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, ভাঙনরোধে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রফিকুল ইসলাম বলেন, দ্রুত ভাঙনরোধ করা না গেলে স্কুল, মাদ্রাসা, মসজিদ, পাকা সড়ক ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের তীব্র স্রোতে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ইতোমধ্যে বহু বসতবাড়ি ও কৃষিজমি নদীগর্ভে চলে গেছে এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্তরা বাধ্য হয়ে নদীর পাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। তারা দ্রুত কার্যকর নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই