গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজৈরে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির স্টেকহোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ২০:১৩ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৮:০৯ এএম ২০২৬
রাজৈরে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির স্টেকহোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি

ছবি প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং সাইটসেভার-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পলাশ চন্দ্র শীল এবং সঞ্চালনা করেন সাইটসেভার-এর মাদারীপুর জেলা সমন্বয়কারী মোমিনুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল এবং উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ গোলাম মাওলা।

এছাড়া দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম বোরহান, প্রদেশ পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মণ্ডল, সুজন সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মিঠু, বরহামগঞ্জ ললিতকলা একাডেমির প্রতিনিধি, গণউন্নয়ন প্রচেষ্টার হেলথ সুপারভাইজার রাকিব হাসান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াস বেপারী, প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সেলিম শরীফসহ প্রায় ৪০টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালকরা।

সভায় প্রকল্পের অগ্রগতি তুলে ধরে একটি ভিডিও উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তার উত্তর দেন। শেষে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় বক্তারা বলেন, একীভূত চক্ষু সেবা কার্যক্রম তৃণমূল পর্যায়ে দৃষ্টিসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এতে স্থানীয় সংস্থাগুলোর সমন্বিত অংশগ্রহণ আরও কার্যকর ফল বয়ে আনবে।
সানা/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই