গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:২৪ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:১৭ এএম ২০২৬
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উপদেষ্টা এবং সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে এ স্মরণসভার আয়োজন করে সিইআইটিসির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (আইসিও)।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম। তিনি বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন দেশের চক্ষু চিকিৎসা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং একটি প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে নিবেদিত এই চিকিৎসকের আদর্শ ধারণ করে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁকে দেশের এক মূল্যবান সম্পদ, শিক্ষক ও পরামর্শক হিসেবে উল্লেখ করেন।

আইসিওর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যাপক ডা. রবিউল হোসেনের দুই ছেলে—সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন এবং ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন। তারা বলেন, সবার সেবামূলক কাজ ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই তাদের বাবা মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

স্মরণসভায় আরো বক্তব্য দেন সিইআইটিসির ট্রাস্টি আলহাজ এস. জোহা চৌধুরী, ট্রাস্ট বোর্ডের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, ব্যবস্থাপক (প্রশাসন) রুকনুন চৌধুরী, চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. নাসিমুল গনি চৌধুরী, আইসিওর অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সোমা রানী রায়, ডা. মেরাজুল ইসলাম ভূঁইয়া, হুমায়ুন কবির, আয়েশা আক্তার, মোমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও ইসতিয়াক আহমেদ।

বক্তারা অধ্যাপক ডা. রবিউল হোসেনের কর্মময় জীবন, চিকিৎসাসেবায় অসামান্য অবদান, নিষ্ঠা ও মানবিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি শুধু একজন চিকিৎসক নন, চিকিৎসকদেরও শিক্ষক ছিলেন। তাঁর কর্ম, আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

সভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সানা/আপ্র/১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই