গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দুই নাবিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫০ এএম ২০২৬
কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দুই নাবিকের মৃত্যু
ছবি

ছবি প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলার ‘এফভি দেশ’-এ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে। ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

নিহতরা হলেন ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) এবং শাহ আলম (৪০)।

ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, নিহত মো. রুবেলের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়িতে এবং শাহ আলমের মরদেহ নোয়াখালীর বাড়িতে নেওয়া হলে বুধবার সকালে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে একই ঘটনায় পাশে নোঙর করা ‘এফভি ডিজনি’ ট্রলারের দগ্ধ নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড় দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে।

সানা/কেএমএএ/আপ্র/১/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই