গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মানবিক সংকটে রেড ক্রিসেন্ট সবসময় অগ্রভাগে: মেয়র শাহাদাত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১৭ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৫২ এএম ২০২৬
মানবিক সংকটে রেড ক্রিসেন্ট সবসময় অগ্রভাগে: মেয়র শাহাদাত
ছবি

ছবি সংগৃহীত

বিপর্যয় ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত রোগী ও স্বাস্থ্যকর্মীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়। একই সঙ্গে হামে আক্রান্ত প্রায় ২০০ পরিবারের প্রত্যেককে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, রেড ক্রিসেন্ট দেশের প্রতিটি দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে সবসময় সম্মুখ সারিতে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে। হামে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য এই সহায়তা কার্যক্রম মানবিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল শক্তি ও অঙ্গীকার। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও তারা আরো সুদূরপ্রসারী উদ্যোগের মাধ্যমে মানবকল্যাণে নিজেদের নিয়োজিত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা।
সানা/আপ্র/১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই