গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

জুলাইয়ের চেতনাকে বিক্রি করতে দেওয়া হবে না: হুইপ নিজান

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০৬ এএম ২০২৬
জুলাইয়ের চেতনাকে বিক্রি করতে দেওয়া হবে না: হুইপ নিজান
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ: জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘১৯৭১ সালের চেতনাকে বিক্রি করে একটি দল দীর্ঘদিন রাজনৈতিক সুবিধা নিয়েছে। আমরা ওই দলের মতো জুলাইয়ের চেতনাকে নষ্ট হতে দেব না। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেও দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন, রাষ্ট্র তাঁদের কাছে ঋণী।’

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় জুলাই যোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম মাসরুর নামে একটি সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘হাসিনা সরকারের মতো স্বৈরতন্ত্র কায়েম করে ভবিষ্যতে কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জুলাই যোদ্ধারা সেই শিক্ষা দিয়ে গেছেন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে জুলাই যোদ্ধাদের আদর্শের বাংলাদেশ এবং যেখানে সবাই মিলেমিশে বসবাস করবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এসব অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে আরো এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম সক্রিয় হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে হুইপ নিজান বলেন, ‘জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা করা হয়েছে। আগামী দিনে তাঁদের পরিবার রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা পাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাই যোদ্ধা জুনাইদ হোসেন এবং মাওলানা আব্বাস হোসেন।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

শ্রীপুরে তিন হাজার গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন
০৩ জুলাই ২০২৬

শ্রীপুরে তিন হাজার গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ধর্ষণ মামলার সংখ্যা বৃদ্ধির কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্ষণের মামলা কিছুটা বেড়েছে বলে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তার অন্যতম কারণ হলো এখন ভুক্তভোগীরা সহজেই মামলা করতে পারছেন। আগে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় গিয়ে মামলা করতে পারতেন না বা করতে চাইতেন না। আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে