গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে চার হাজার ১৫টি ইয়াবাসহ চারজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
বাগেরহাটে চার হাজার ১৫টি ইয়াবাসহ চারজন গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ ২৬ মামলার আসামি মনির শেখ ওরফে মনি শেখ এবং তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার দিবাগত (১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মনির শেখ ওরফে মনি শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে চার হাজার ১৫টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতার মনির শেখের বিরুদ্ধে আগে ২৬টি মামলা রয়েছে। তাঁর নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।

তিনি আরো জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে পরিচালনা করা হবে।

মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই