গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
ছবি

ছবি প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলার লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠে এ ঘটনা ঘটে।

আহত রাতুল শেখ লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে রাতুলসহ কয়েকজন যুবক মাঠে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে আশিবিঘা বালুর মাঠে গিয়ে দেখা যায়, রাতুল মাঠের মধ্যে পড়ে আছেন। দুর্বৃত্তরা তাঁর ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত রাতুলের খোঁজখবর নেয়। তবে ঘটনার কারণ সম্পর্কে তিনি এখনো পুলিশকে কোনো তথ্য দেননি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই